নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে যান ওই যুবক। এ সময় আকাশ হালকা মেঘাচ্ছন্ন ছিল। সেখানে থাকাবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।