ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৮ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে কমলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। 

মৃত কমলা বেগম ইটনা সদর ইউনিয়নের কুমারহাটি গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে কমলা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মঙ্গলবার তার সন্ধান মেলেনি। বুধবার সকালে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে কমলার মৃত্যু হয়েছে।

Advertisement

পরিবারিক সূত্র জানায়, কমলা বেগম চোখে কম দেখতেন ও মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

ইটনা থানার ওসি মুহাম্মদ জাফর ইকবাল বলেন, নিহত নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!