বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরকারি বিএম কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করেন। এরপর আটককৃতদের সেনাবাহিনী কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন।
.png)
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হন বিএম কলেজের একাধিক শিক্ষার্থী। তাদের দাবি আটককৃত চারজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে স্থান পেয়েছিলেন, তবে ওই কমিটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
কলেজ ক্যাম্পাসের পাশের শেরে বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা ছিল। সেই ঘটনায় ওরা আটক হতে পারে বলেও জানান তারা।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের অভিযোগে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় দিয়েছিল সেনাবাহিনী। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।