আটককৃত রাশেদুল (২৫) জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ সময় অজ্ঞাত আরো ২-৩ জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, কয়েকজন চোরাই ডিজেল ব্যবসায়ী একটি পিকআপে ডিজেল বোঝাই করার সময় পুলিশ অভিযান চালিয়ে ৩ ড্রামে ৫শত ৪০ লিটার ডিজেল, ডিজেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ চালক মো. রাশেদুল ইসলামকে হাতেনাতে আটক করে।
.png)
জোরারগঞ্জ থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, এই ঘটনায় ধৃত ব্যক্তিসহ পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।