ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বাসচাপায় বিপিএটিসির কর্মকর্তা নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভা‌বিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ৮ জানুয়ারি ২০২৫
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভা‌বিক
ঘাতক বাসচালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার বাসচাপায় নিহতের ঘটনায় ঘাতক বাসচালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তা থে‌কে স‌রে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘাতক বাসচালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিপিএটিসিতে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা থে‌কে স‌রে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়।

এর আগে, বাসচাপায় বিপিএটিসির সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠানটির শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচি পালন করে।

Advertisement

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারে বিপিএটিসির সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনের পাশে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন বিপিএটিসির পরিচালক (প্রশাসন) মোহা. রফিকুল ইসলাম, পরিচালক (ব্যবস্থাপনা) মো. আবুল বাসার, বিপিএটিসির সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ জিয়াউল ইসলাম, বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।

গত রোববার (৫ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি ৩ নম্বর ফটকের সামনে সড়ক পার হওয়ার সময় বিপিএটিসির সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানীকে ওয়েলকাম ব্যানারের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত রাব্বানীকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল আটটার দিকে মারা যান তিনি। এ ঘটনায় বিপিএটিসির এস্টেট অফিসার আজিজুল হাকিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!