ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ৭ জানুয়ারি ২০২৫
বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
বন্য হাতি -ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘূণিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই এলাকার মৃত আলী আহমেদের দ্বিতীয় ছেলে ফরিদুল আলম (প্রকাশ পুতু)।

প্রত্যক্ষদর্শী স‍ূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে একদল বন্য হাতি প্রতিদিন ওই এলাকায় কৃষকদের ফসলি জমিতে হানা দিচ্ছে। কৃষক ফরিদুল আলম পুতু বন্য হাতির আক্রমণ থেকে তার লাউক্ষেত পাহারার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার সময় পথিমধ্যে বন্য হাতির সামনে পড়ে যায়। ওই সময় পুতু দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি তার। হাতির পালের পায়ের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

Advertisement

ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, হাতির আক্রমণে ফরিদুল আলম পুতু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তার পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!