নিহতরা হলেন, দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুরের যাওয়ার পথে সিচনি এলাকায় জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দু-জনের মৃত্যু হয়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।