ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কানাইঘাটে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ৫ জানুয়ারি ২০২৫
কানাইঘাটে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের কানাইঘাট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।  

এতে উপস্থিত ছিলেন, লোকমান আহমদ (সিলেট মহানগর ছাত্রলীগ নেতা), আলবাব (সভাপতি, রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ), শাহিনুর রহমান (সাধারণ সম্পাদক, রাজাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ) মুমিন আহমদসহ সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!