ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উজিরপুরে ইয়াবাসহ নারী আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৩ জানুয়ারি ২০২৫
উজিরপুরে ইয়াবাসহ নারী আটক
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে বামরাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শান্তনা আক্তার বরিশালের কাউনিয়া থানার কাকাশুরা গ্রামের সুরুজ হাওলাদারের স্ত্রী।

বরিশাল জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!