বুধবার (১ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়। আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ মাহফিলের প্রথমদিন অর্থাৎ গত বুধবার আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। আজ শেষ দিন শুক্রবার সন্ধ্যায় আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।
.png)
তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সবরকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক। তিনি জানান, অন্তত ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে এই মাহফিলে।
আয়োজকরা জানান, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরো ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যার দৈর্ঘ্য ৮৫০ ফুট আর প্রস্থ ৬৫০ ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বাইর হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে মাইক এলইডি স্কিন ও ২ লাখ লাইটের ব্যবস্থা।
এর আগে, মাহফিলের মাঠ প্রস্তুতের জন্য ১০ দিন ধরে কাজ করছেন বিভিন্ন এলাকা থেকে আগত ডেকরেশনের ২০০ কর্মী।