পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে প্রাইভেটকার ও বাসটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।
তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। এছাড়াও বাসের ধাক্কায় একটি বিদ্যুতিক খুঁটি ভেঙে যায়। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
.png)
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।