শুক্রবার দুপুরে মহানগরীর কুমারপাড়ার আত্ব-তাক্বওয়া মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা জাবের আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন আত্ব-তাক্বওয়া মসজিদের দায়িত্বশীল শুরা মাওলানা আব্দুস সবুর এবং আবুল কালাম চৌধুরী।
.png)
জানা গেছে, আগামীকাল ৪ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামি সম্মেলন করার কথা ছিলো। কিন্তু ওই মাঠে আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা থাকায় ইসলামি সম্মেলন অনুষ্ঠানের অনুমতি বাতিল করে সিলেট জেলা প্রশাসক। এর প্রতিবাদে দুপুরে মানববন্ধন করে সিলেট জেলা আহলে হাদিস।
এদিকে, সিলেটে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ইসলামি সম্মেলনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন বন্ধে আল্টিমেটাম দিয়েছে সিলেটের আলেম-ওলামারা। তাদের দাবি; আহলে হাদিসকে সিলেটে কোনো ইসলামি সম্মেলন করতে দেওয়া হবে না। এজন্য তারা বুধবার সন্ধ্যায় দরগাহ মাদরাসায় বৈঠক করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বলে জানা যায়।