এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় জাজিরা থানায় রবিউল ইসলাম জাকির নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। রবিউল ইসলাম জাকির উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মো. আমির হোসেনের ম্যানেজার হিসেবে পরিচিত।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর কৃষি ব্যাংকের ম্যানেজার আনিচুর রহমান ও তার সঙ্গীয় মিলন বেপারীসহ অজ্ঞাত ৪ থেকে ৬ জন জাজিরা উপজেলার পালেরচর টোল ঘরে আসেন। এ সময় ভুক্তভোগী রবিউল ইসলাম জাকিরের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তার কাছে থাকা ৩ লাখ ৭ হাজার টাকা ছিনিয়ে নেন আনিচুর রহমান ও তার সঙ্গীরা।
.png)
তবে, জাজিরা কৃষি ব্যাংকের ম্যানেজার আনিচুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি জানান, অভিযোগকারী রবিউল ইসলাম জাকির পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন সিন্ডিকেটের সদস্য। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি তিনি ঘটনাস্থল হতে জাজিরা উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইলে জানান। এরই পরিপ্রেক্ষিতে রবিউল ইসলাম জাকির তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।