ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২ জানুয়ারি ২০২৫
লালমনিরহাটে ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা
আটক মো. সজিব  হোসেন ওরফে টাইগার। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম আযম মাদকাসক্ত ও ছিনতাইকারী সজিব হোসেন ওরফে টাইগার গ্রুপের হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় মো. সজিব  হোসেন ওরফে টাইগারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলাধীন দক্ষিণ কোটতলী নিজ বাড়ির সামনে পাটগ্রাম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম আযমের ওপর এ হামলা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত ও ছিনতাইকারী সজিব হোসেন ওরফে টাইগারসহ ৩-৪জনের সঙ্গে গোলাম আযমের দেখা হলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব রড দিয়ে আযমকে মাথায় ও পায়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে আযমের মাথা ফেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানা যায়।  

Advertisement

টাইগার গ্রুপের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। সজিব পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের বেদুল মিয়ার ছেলে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!