ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২ জানুয়ারি ২০২৫
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত এক চোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ ধরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইস মিল পরিচালনা করে আসছেন। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে নেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

রাইস মিলের মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, আমার মিলের বৈদ্যুতিক খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। এরমধ্যে দুটি খুলেছে চোরের দল। একটি নিয়ে গেছে, আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!