ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ২ জানুয়ারি ২০২৫
চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে
ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা- ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ার পাশাপাশি সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।  

Advertisement

তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিকে গত ১৫ দিন ধরে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও, নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই শীতের প্রকোপ বেড়েছে। শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।  

স্থানীয়রা জানান, ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে সকাল থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা গেছে। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!