ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৪
কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলার ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সদর উপজেলার উবাই পার্ক এলাকা থেকে অভিযুক্ত মিজান শিকদারকে (৪০) আটক করে।

গ্রেফতারকৃত মিজান শিকদার কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি গণমিছিল বের হয়। উক্ত মিছিলে কতিপয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্র-জনতা মারাত্মক আহত হন।

Advertisement

পরবর্তীতে এ ব্যাপারে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মিজান শিকদার ওই মামলার ৩৩ নম্বর এজাহারনামীয় আসামি বলে র‌্যাব জানায়।

র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!