ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার দেবপুর, যশপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট এবং ভারতীয় কম্বল উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা। উদ্ধার করা মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।
ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভোরে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল মালামাল উদ্ধার করা হয়েছে।
.png)