ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে কেএনএফের গুলিতে এক সেনাসদস্য আহত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫, ৩১ ডিসেম্বর ২০২৪
বান্দরবানে কেএনএফের গুলিতে এক সেনাসদস্য আহত
ফাইল ফটো

বান্দরবানের রুমার দেবাছড়ি এলাকায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে একজন সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত সেনাসদস্য হলেন- মো. শাকিল হোসেন।

জানা গেছে, কেএনএফের ছোড়া গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হন শাকিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়।

Advertisement

এদিন বিকেলে রুমার দেবাছড়ি এলাকায় কেএনএফের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহীনির একটি দল। পরে পাইন্দু খাল এলাকায় অভিযানের সময় আভিযানিক দলের ওপর গুলিবর্ষণ করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনটি। এতে শাকিল নামের ঐ সেনাসদস্য গুলিবিদ্ধ হন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!