ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে টার্মিনালে রাখা বাসে আগুন 

মাদারীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:০৭, ৩০ ডিসেম্বর ২০২৪
শিবচরে টার্মিনালে রাখা বাসে আগুন 
শিবচরের পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে অগ্নিকাণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর শিবচরের পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাধীন একটি বাস জেলার শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল। রোববার রাতে বাসটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসে আগুন দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। 

সোমবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

Advertisement

শিবচর থানার ওসি মো. মোখতার হোসেন বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসটি আগুনে পুড়তে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!