সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মো. আজিজুর রহমান, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হায়দার, দফতর সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
.png)
দাবিসমূহ হলো- ১. বৈষম্যমূলক পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠন করতে হবে। পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দীয় কমিটির প্রতিনিধি রাখতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন নির্ধারণ করতে হবে। ২০১৫ সালে পে-স্কেলের গেজেট প্রত্যাহারকৃত হেভী স্কেলসহ ০৩টি টাইম স্কেল, সিলেকশান গ্রেড পূনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণর্বহাল করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০% মহার্ঘভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের প্রদান করতে হবে।
২. সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে গ্রহণ করতে হবে।
৩. সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে (এমটিও) মটর ট্রান্সপোর্ট অপারেটর নামকরণ করতে হবে।
৪. সরকারি গাড়িচালক পদটি ব্লক পোস্ট বাতিলপূর্বক পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৫. সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজীকরণ করতে হবে।
৬. বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গায় বরাদ্দ করতে হবে।
৭. সরকারি গাড়িচালকদের অধিকাল ভাতার ঘন্টা নিরূপন পদ্ধতি মহামান্য হাইকোর্টের গাড়িচালকদের ন্যায় করতে হবে।
৮. সরকারি গাড়িচালকদের ঝুঁকি ভাতা অথবা রেশন ব্যবস্থা চালু করতে হবে।
৯. আউটসোর্সিং প্রথা বাতিলপূর্বক স্থায়ী সব সরকারি গাড়িচালক শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে।