বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে এ জেলায়। তবে গতকালের তুলনায় তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ ছিল, যা গতকাল রোববার ১২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
.png)
এদিকে শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ বেশি। তারা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। কেউ চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। আবার যাদের অবস্থা বেশি খারাপ তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।