শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরাফাত উখিয়ার পালংখালীর ৫ নম্বর ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল ওরফে হাজী জালালের ছেলে।
নিহত আরাফাতের বাবা হাজী জালালের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ তার ছেলেকে অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
.png)
নিহতের বড় ভাই রুবেল জানান, স্থানীয় জাহেদ ও সাহাবুদ্দিনসহ আরো কয়েকজন আরাফাতকে চুরির অভিযোগে শনিবার দুপুরে ধরে নিয়ে যায়। পরে অমানবিকভাবে মারধর করে তাকে হত্যা করেছে তারা।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির সন্দেহে প্রতিবেশী কয়েকজন যুবক আরাফাতকে মারধর করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।