ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২৭ ডিসেম্বর ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলচালক শাহাদাত হোসেনও আহত হন। তিনিও একই গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় পিল্লাকান্দি গ্রামে শাকিলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। নিহতের স্বজন সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বন্ধু শাহাদাত হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল। হাসিতলা এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেল আরোহী শাকিল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলচালক শাহাদাতও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!