ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২৭ ডিসেম্বর ২০২৪
নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই লাগাতার কর্মবিরতি শুরু হয়। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে।

বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার চৌধুরী জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মবিরতি শুরু হয়। রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এ জন্য মধ্যরাত থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!