ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজ ক্ষেতে পড়েছিল অটোভ্যান চালকের লাশ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ২৬ ডিসেম্বর ২০২৪
পেঁয়াজ ক্ষেতে পড়েছিল অটোভ্যান চালকের লাশ
অটোভ্যান চালকের লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ধুলাউড়ি ইউপির বারোআনি ক্যানেলের পাশে একটি পেঁয়াজের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউপির ডহরজানি গ্রামে।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে তার মোবাইল ফোনে কল করে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে রাতে তিনি বাড়ি ফেরেননি বাবু। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, রাতে  বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

Advertisement

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, কী কারণে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!