বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দয়েরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুদি দোকানি রতন আলীর বাবা আশরাফুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের দরজার সঙ্গে একটি মশারির ব্যাগের মধ্যে দুটি বোমা। বিষয়টি জানালে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে। এ ঘটনায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।
.png)
গাংনী থানার ওসি মো. বানী ইসরাইল বলেন, মুদি দোকানের সামনে দুটি বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ভয়ভীতি দেখানোর জন্য দুর্বৃত্তরা এই কাজ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।