ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাপমাত্রা বাড়লেও কমেনি শীত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ২৬ ডিসেম্বর ২০২৪
তাপমাত্রা বাড়লেও কমেনি শীত
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর। ছবি: সংগৃহীত

কনকনে শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনপদ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯১ শতাংশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।

Advertisement

তিনি আরো জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেঁতুলিয়া (পঞ্চগড়): ৯.৮, সৈয়দপুর: ১২.৬, রংপুর: ১৩.৫, রাজারহাট (কুড়িগ্রাম): ১০.৮, ডিমলা (নীলফামারী): ১২.০, বদলগাছি (নওগাঁ): ১২.২, বগুড়া: ১৫.০, ঈশ্বরদী (পাবনা): ১৩.৩, রাজশাহী: ১৩.৫, যশোর: ১৪.০, চুয়াডাঙ্গা: ১৪.০ এবং শ্রীমঙ্গল (সিলেট): ১২.৩  ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হচ্ছে। শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বিভিন্ন ফসলি মাঠে কাজ করছেন শ্রমিকরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!