ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ২৫ ডিসেম্বর ২০২৪
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
আহত সৈকত

খুলনায় একটি দোকানে চা পানের সময় দুর্বৃত্তের গুলিতে সৈকত (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মহানগরীর ১নং কাষ্টমঘাট এলাকায় একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সৈকত মহানগরীর ৩নং মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয় আব্দুল জোয়াদ্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, সৈকত ১নং কাষ্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময়ে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত সৈকতকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ ক্লিনিকে নেয়। পরে সেখান থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!