ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ডিমের আড়তে মুখে লাল কাপড় বেঁধে ডাকাতি 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৪
রাজশাহীতে ডিমের আড়তে মুখে লাল কাপড় বেঁধে ডাকাতি 
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরের ডাবতলা মোড়ে ডিমের আড়তে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে আব্দুল করিমের আড়তে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ২০-৩০ জনের একটি ডাকাত দল আমার প্রতিষ্ঠানে হামলা করে। মুখে লাল কাপড় বেঁধে আগে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তারা। এরপর বেধড়ক মারধর করে আমার লোকজনকে। টাকা পয়সা যা ছিল লুট করে নিয়ে যায় তারা। 

তিনি আরো জানান, এই নিয়ে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

রাজপাড়া থানার ডিউটি অফিসার জানান, ওসি বাইরে রয়েছেন, তিনি আসলে অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!