ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রাক উল্টে চাপা পড়ে আছে মালিক, উদ্ধার অভিযান চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২৪ ডিসেম্বর ২০২৪
সিরাজগঞ্জে ট্রাক উল্টে চাপা পড়ে আছে মালিক, উদ্ধার অভিযান চলছে
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক উল্টে চাপা পড়ে আছেন ট্রাক মালিক। রেকার দিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রে‌খে‌ছে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ও হা‌টি কমরুল হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডি‌সেম্বর) বিকেল সারে ৫টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।

Advertisement

তিনি ব‌লেন, উল্লাপাড়া মহাসড়কের পাশে একটি ট্রাক খাদে পড়ে মালিক চাপা পড়ে রয়েছে। বর্তমানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত ট্রাক মালিকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা (৬টা ১০ মিনিট) পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!