ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ ২

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২৪ ডিসেম্বর ২০২৪
কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ ২
কর্ণফুলী নদী -ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কর্ণফুলী নদীতে গোসলে নেমে তরুণ দুই পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই পর্যটক হলো- প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। আর প্রিয়ন্ত দাশ শাওনের মাসতুতো ভাই। তার বাবার পরিচয় পাওয়া যায়নি।

তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, ৯ জন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি নৌকা নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে যায়। এরপর কর্ণফুলী নদীর সীতার ঘাটে আসার পর ৯ জনের মধ্যে চারজন নদীতে গোসলে নামে। দুইজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।

Advertisement

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে আছে। বিকেল চারটা পর্যন্ত দুই তরুণের খোঁজ মেলেনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!