ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২৪ ডিসেম্বর ২০২৪
সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্ত: ফাইল ফটো

সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার কমপক্ষে ১৩ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, গত রোববার (২২ ডিসেম্বর) রাতে ধরে নিয়ে যাওয়ার পর গতকাল সোমবার ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বিএসএফ।

এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের হাতে ধরা পড়া বাংলাদেশিরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা চোরাকারবারির সঙ্গে জড়িত থাকতে পারেন।

গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। যতটুকু জেনেছি ধরে নিয়ে যাওয়াদের মধ্যে গোয়াইনঘাটের একজন ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!