রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।
.png)
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।