সোমবার দুপুরে মুক্তাগাছা উপজেলা শহরস্থ বড় মসজিদ এলাকায় টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী কর্তৃক জোবায়েরপন্থীদের উপর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মুক্তাগাছা বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসন ও মুক্তাগাছা থানায় উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদানের পর পুনরায় বড় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
স্মারকলিপিতে উল্লিখিত বিষয় সমূহ:
.png)
ক। প্রধান খুনি আসামি ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম এবং হত্যা মামলার দায়েরকৃত এজাহারভুক্ত ২৯ আসামিসহ অজ্ঞাত সব আসামিকে অতিদ্রুত সময়ে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
খ। আহত তাবলিগের সব সাথীদেরকে সরকারি খরচে চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে হবে।
গ। দেশব্যাপী খুনি-সন্ত্রাসী সাদ পন্থীদের তাবলিগী সব প্রকার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
ঘ। মুক্তাগাছা উপজেলার প্রতিটি মসজিদসহ সারাদেশে সাদপন্থী খুনি-সন্ত্রাসীদের জামাত প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
ঙ। খুনি সন্ত্রাসীদের গডফাদার সাদকে বাংলাদেশে আসা আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।
চ। মুক্তাগাছায় অবস্থানরত টঙ্গী ময়দানে সরাসরি খুন ও হামলায় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই তাদেরকে দ্রুত গ্রেফতার করে জনগণের মনের আতঙ্ক দূর করে ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।
ছ। মুক্তাগাছা অঞ্চলে এখনো বিভিন্ন জায়গায় খুনি-সন্ত্রাসী সাদপন্থীরা হামলা ও নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জ। একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে হবে।