ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২২ ডিসেম্বর ২০২৪
নাটোরে হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত
ফাইল ফটো

হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৫ শতাধিক নেতাকর্মী কাউন্সিলে যোগ দেন।

রোববার বেলা ১১টার দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে হেফাজতে ইসলাম বাংলাদেশ, নাটোর জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

Advertisement

আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি বশীরুল্লাহ্, হেফাজতে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলার সভাপতি হযরত মাওলানা জামাল উদ্দিন সন্দীপী, হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুস সবুর কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি কাজী ফজলুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইমরান উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। এ সংগঠনের একমাত্র উদ্দেশ্য মানুষকে ইসলামের পথে সমুন্নত রাখা। হেফাজতে ইসলাম সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে, আপনারা সেই ভুল ধারণা গুলো দূরীভূত করবেন। আগামীতে হেফাজতে ইসলামের প্রতিটি জেলা, থানা এবং ইউনিয়নের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে। প্রতিটি দেশের রক্ষার জন্য যেমন কয়েকটি বাহিনী থাকে ইসলামের জন্য একটি বাহিনী বাংলাদেশে আছে সেটি হচ্ছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নত করে না, তেলবাজি করে না, তোষামোদ করে না। বাংলাদেশে যেই রাষ্ট্রের ক্ষমতায় থাকুক হেফাজতে ইসলামের নির্দেশনা এবং পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য অনুরোধ করেন। 

কাউন্সিলে নাটোর জেলার সভাপতি হিসেবে মাওলানা আব্দুল্লাহ মাদানী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!