ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে চা বোর্ডের চেয়ারম্যানের আগমন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২২ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজারে চা বোর্ডের চেয়ারম্যানের আগমন
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। ফাইল ফটো

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন মৌলভীবাজারে আগমন করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিউসমনবাগ চা বাগানে আগমন করেন। পরে দুপুর ১২টার দিকে বড়ালেখা নিউসমনবাগ চা ফ্যাক্টরি ও অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে বিকেল ৫টার দিকে বড়লেখা উপজেলা থেকে শ্রীমঙ্গল উপজেলা টি রিসোর্ট মিউজিয়ামে আগমন করবেন।

এর আগে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নভোএয়ার (ভিকিউ৯৮১) বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন। পরবর্তীতে তিনি সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউটের (বিটিআরআই) উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন।

Advertisement

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন রোববার বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউট (বিটিআরআই) এর গবেষণাসহ সার্বিক কার্যক্রম ও ন্যাশনাল টি কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। কার্যক্রম শেষে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!