রোববার (২২ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে বিচারক আলমগীর আল মামুন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অভিযান চালিয়ে মোয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়। পরে সকাল ৭টায় তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
.png)
এর আগে, গত বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় সাদপন্থীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন যুবায়ের অনুসারী আলম হোসেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়।
১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে যুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত এবং শতাধিক আহত হন। সংঘর্ষের পর ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এই ঘটনা ইজতেমার ঐতিহ্য ও শান্তি বিনষ্ট করে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ঘটনাটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচিত হচ্ছে।