ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে সাদপন্থীদের হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২১ ডিসেম্বর ২০২৪
টঙ্গীতে সাদপন্থীদের হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ
জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত শুরায়ে নেজাম জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার শাস্তি প্রদানসহ সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে উপজেলাস্থ শহিদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নালিতাবাড়ী তারাগঞ্জ বড় মসজিদের ইমাম মাওলানা ওবায়দুর রহমান। এতে তিন শতাধিক মুসল্লি অংশ নেন।

Advertisement

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আবু বক্করসহ জেলার নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।  

গত ১৮ ডিসেম্বর রাতে জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলায় ৪ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। এ ঘটনায় সারাদেশের মানুষ স্তব্ধ হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!