নিহত লরিচালক নিলয় দাস কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বালুবাহী একটি লরি নিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন নিলয় দাস। পথিমধ্যে ঘন কুয়াশায় কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পড়েন চালক নিলয় দাস। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা লরির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
.png)
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিলয় দাসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।