ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, মারা গেল ছোট্ট আয়শা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২০ ডিসেম্বর ২০২৪
আগুন পোহাতে গিয়ে দগ্ধ, মারা গেল ছোট্ট আয়শা
ফাইল ফটো

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় পাঁচ বছরের আয়শা নামের এক কন্যা শিশু। ঢাকা বার্ন ইউনিটে টানা পাঁচদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মারা যায় ছোট্ট আয়শা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের ঘটনা এটি। গত শনিবার বিকেলে পৌরসদরের নামাবাজারে ভাড়া বাসার পাশে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় আয়শা।

আয়শা পৌরসদরের চরলক্ষিয়া গ্রামের মোজাম্মেল হক ফারুকের মেয়ে। সে পরিবারের সঙ্গে পৌরসদরের নামাবাজারে ভাড়া বাসায় থাকতো।

Advertisement

নিহতের নিকটাত্মীয় ইব্রাহীম মিয়া মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারটি খুবই গরিব ও অসহায়। ছোট মেয়েটার মৃত্যুতে পরিবারে মাতম চলছে।

জানা গেছে, আয়শার বাবা মোজাম্মেল হক ফারুক পৌরসদরের একটি খাবার হোটেলে কাজ করেন। সেই সুবাদে ফারুক মিয়া পৌরসদরের নামা বাজারে একটি বাসা ভাড়া নেন। সেখানে আয়শাসহ তার পরিবার থাকতো। গত শনিবার বিকেলে ভাড়া বাসার পাশে আগুন পোহাচ্ছিল আয়শা। এ সময় অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হয় সে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মারা যায় সে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!