ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে পৌঁছেছেন ৪ বিদেশি চিকিৎসক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ২০ ডিসেম্বর ২০২৪
সিলেটে পৌঁছেছেন ৪ বিদেশি চিকিৎসক
৪ বিদেশি চিকিৎসক সিলেটে। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে পৌঁছেছেন দুবাইয়ের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের চিকিৎসক আহমদ মোহাম্মদ আবদুল্লাহ আব্দুল রহমান আলকামালীসহ ৪ সদস্যের প্রতিনিধি দল।

শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমান (BG248) যোগে দুবাই থেকে সিলেটে পৌঁছে বিদেশি ওই প্রতিনিধি দল। পরে নগরীর হোটেল বেলি গার্ডেনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন তারা। সেখানে রাত্রীযাপন করবেন বলে জানা গেছে। 

জানা গেছে, প্রতিনিধি দলটি আজ শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেট জাতীয় হার্ট ফাউন্ডেশনে শিশু হৃদরোগীদের হার্টের জন্মগত ত্রুটি সম্বলিত চিকিৎসাসেবা দেবে। এই লক্ষ্যে আজ তারা সিলেটে আসেন। কার্যক্রম শেষে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ বিমান (BG251) বিমানযোগে দুবাই প্রত্যাবর্তন করবে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!