ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৯ ডিসেম্বর ২০২৪
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে যাচ্ছে ট্রেন -ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তোলার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাম্য শ্রীমঙ্গল উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা সুব্রত দে ও শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের ক্লার্ক রিতা দে’র ছেলে। তার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

পুলিশ জানায়, সাম্য দে বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে যায়। সিলেটগামী ট্রেনের একটি ইঞ্জিন লাউয়াছড়ার বন অতিক্রম করার সময় তিনি ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে যায়। এ সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা দর্শনার্থীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে বা কারো দায় থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!