ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৬৯ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৯ ডিসেম্বর ২০২৪
সিলেটে ৬৯ লাখ টাকার চোরাই মালামাল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সাড়ে ৬৯ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজির যন্ত্রাংশ, মদ, কুইচা মাছ এবং সুপারি বাংলাদেশ হতে পাচারকালে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!