ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগি ফেলেই চলে গেল ট্রেন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ১৯ ডিসেম্বর ২০২৪
বগি ফেলেই চলে গেল ট্রেন
ফেলে যাওয়া ট্রেনের বগি। ছবি: সংগৃহীত

নাটোরের মাধনগর স্টেশন এলাকায় বগি ফেলে চলে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়। 

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন বলেন, দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পর চালক বুঝতে পারেন পেছনে দুটি বগি খুলে গেছে। এরপর ট্রেনটিকে পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারো যাত্রা শুরু করেন। 

Advertisement

তিনি আরো বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ট্রেন নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!