ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪
সাদপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখার চর সংলগ্ন ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

সাদপন্থী তাবলীগ জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখার চর সংলগ্ন ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শুরায়ে নেজাম (জুবায়ের পন্থী) কুমিল্লা জেলার তাবলীগ জামাতের উদ্যোগে এ প্রতিবিাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব এজতেমায় নিষিদ্ধের দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখার চর সংলগ্ন ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কে  জুবায়েরপন্থী তাবলীগ জামাত প্রতিবাদ মিছিল করলে একসময় চলাচল বন্ধ করে দেয়। পরর্বতীতে পৌনে ১২টার দিকে স্থানীয় নেতাদের  সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!