বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ জেলার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।
এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সমন্বয়ক মো. আনোয়ার হোসেন মঞ্জু।
.png)
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা সমন্বয়ক আশিকুর রহমান আশিক, ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক কমিটির মো. সোহেল, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের মো. রাসেল আহমেদ রেজভী, ছাত্রশিবিরের মো. মাহাদী, ছাত্র ইউনিয়নের মো. আলী হোসেন ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ১৬০ জন নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলটি টাউনহল থেকে নতুন বাজার, ফিরোজ জাহাঙ্গীর চত্বর, ট্রাফিক মোড় গাঙ্গিনাপাড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।