ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৮ ডিসেম্বর ২০২৪
বিশ্ব ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ
তাবলীগ জামাতের ওপর (জুবায়েরপন্থী) সাদপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের ওপর (জুবায়েরপন্থী) সাদপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর পৌনে ৪টার দিকে উপজেলার তৌহিদি জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ফুলপুর শহরস্থ বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে আমুয়াকান্দা ব্রিজ এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা মহিউদ্দিন। এছাড়াও স্থানীয় তরুণ আলেম সমাজ ও তৌহিদি জনতা ও বাংলাদেশ তাবলিক জামাত (জুবায়েরপন্থী)-এর অনুসারীরা এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!