ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে আইনজীবীর সঙ্গে বিবাদীপক্ষের হাতাহাতি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৭ ডিসেম্বর ২০২৪
মাদারীপুরে আইনজীবীর সঙ্গে বিবাদীপক্ষের হাতাহাতি
ফাইল ফটো

মাদারীপুরে আইনজীবীর সঙ্গে বিবাদীপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার চৈয়জুদ্দিন বেপারী কান্দি গ্রামের সালমা আক্তার নামে এক লোকের সঙ্গে প্রতিপক্ষ নুরুল আমিনের সঙ্গে জমি-জমা নিয়ে মামলা চলছিল। এ মামলার ধার্য তারিখ ছিল আজ মঙ্গলবার। মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় বাদীপক্ষের আইনজীবীর মহিদুল ইসলামের সঙ্গে বিবাদী নুরুল আমিনের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়। পরবর্তীতে আইনজীবী মহিদুল ইসলাম মাদারীপুর সদর থানা একটি অভিযোগ দায়ের করেন। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে দুইপক্ষে কেউই মুখ খুলতে রাজি হননি। আইনজীবী মহিদুল ইসলাম এ বিষয় নিয়ে কথা বলতে বিব্রতবোধ করেন এবং নিউজ না করার জন্য অনুরোধ করেন।

Advertisement

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন জানান, এক আইনজীবীকে লাঞ্ছিত করেছে মর্মে একটি অভিযোগ পাওয়া গেছে। তবে, জখমের ঘটনা ঘটেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!