ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গুতে মমেক হাসপাতালে প্রাণ গেল নারীর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১৭ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে মমেক হাসপাতালে প্রাণ গেল নারীর
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হেলেনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হেলেনা বেগম নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নে‌টিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, হেলেনা ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তাকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো। পরে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলেনা।

তিনি আরো বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৪ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২০ জন। এর মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ৬ জন ও শিশু রয়েছে ২ জন।

মমেক হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভর্তি অবস্থায় আন্তরিকতার সঙ্গে চিকিৎসক ও নার্সরা চিকিৎসাসেবা দিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!